আল জাজিরা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান আমিরাতের যুবরাজের!

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৭, ১৮:৪১আপডেট : ২৯ জুন ২০১৭, ০০:৫৮

বোমা হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ। আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে চ্যানেলটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এমন তথ্য উঠে এসেছে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস-এর এক নথিতে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

আল জাজিরা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান আমিরাতের যুবরাজের!

উইকিলিকসের একই নথিতে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে সাংবাদিকদের বর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছিলেন আমিরাতের যুবরাজ। এক্ষেত্রে তার যুক্তি ছিল, সংবাদমাধ্যমকে বর্জন করা হলে আফগানিস্তানে বেসামরিক মানুষজনের হতাহতের খবর প্রকাশ পাবে না। বিশেষ করে আল জাজিরার এ সংক্রান্ত কাভারেজের লাগাম টেনে ধরতে কাতারের ওপর যুক্তরাষ্ট্রকে চাপ সৃষ্টির পরামর্শ দেন তিনি।

ইরাক যুদ্ধ শুরুর দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড হাস-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই যুদ্ধ নিয়ে আরবদের ক্ষোভ কিভাবে দমন করা যায় তা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম