প্রথমবারের মতো হংকং সফরে শি জিনপিং

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৭, ১১:২৮আপডেট : ২৯ জুন ২০১৭, ১১:২৮
image

প্রথমবারের মতো হংকং সফরে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হংকং পৌঁছেছেন শি জিনপিং। হংকংয়ের স্বাধীনতার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি এই সফর করছেন। বিমানবন্দর পৌঁছে তিনি বলেন, ‘সবসময়ের মতোই হংকংয়ের পাশে রয়েছে চীন।’

রাজনৈতিক উত্তেজনার মধ্যে তার এই ঐতিহাসিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সফরকে ঘিরে উৎসব চললেও বিরোধী প্রো-ডেমোক্রেসি ও প্রো-বেইজিং আন্দোলন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য ইতোমধ্যে কয়েকজন পরিচিত আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে।

চীনের উপহার দেওয়া বাউহিনিয়া ফ্লাওয়ারের স্থাপত্যর সামনে বিক্ষোভ করে একটি গ্রুপ। এই ফুলটি হংকংয়ের জাতীয় প্রতীক। হংকংয়ের বেশ কিছু শহরে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও সফরের সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন। হংকংয়ের স্বাধীনতার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেবার চীন সফর করেন তিনি। সেই অভিজ্ঞতার আলোকে এবার বাড়তি নিরাপত্তার জন্য শহরজুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ৫০ বছর ধরে চলা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হংকংয়ের সংবিধান। দেশটির প্রধান নির্বাহী নির্বাচনে জনগণের সরাসরি ভোটের ব্যবস্থা নেই। ১ হাজার ২০০ জনের একটি কমিটি এই ভোটাধিকার ভোগ করেন। কমিটিটি বেইজিংপন্থী হওয়ায় সব সময়ই তারা চীনের পছন্দের কাউকে হংকংয়ের প্রধান পদে দেখতে চায়। এবারের নির্বাচনেও চীনপন্থী নেতা ক্যারি লামই নতুন নেতা হয়েছেন। ১ জুলাই তার আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের কথা রয়েছে।

/এমএইচ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম