ইংলিশ চ্যানেলে দুই নৌযানের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৭, ২১:৫৯আপডেট : ০১ জুলাই ২০১৭, ২২:০৪

ইংলিশ চ্যানেলে দুই নৌযানের সংঘর্ষ ইংলিশ চ্যানেলে দুটি নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি অয়েল ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, নৌযান দুটি ডোভার-এর উত্তর পূর্বে ১৫ মাইল পর্যন্ত অগ্রসর হলে একটি অপরটির সঙ্গে ধাক্কা খায়। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের 'রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইনস্টিটিউশন' (আরএনএলআই)  জানিয়েছে, সংঘর্ষে দুই নৌযানের উভয়টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এগুলোতে থাকা ব্যক্তিদের কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, নৌযান দুটি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোতে সাগরের পানি প্রবেশের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখানে দূষণের কোনও আশঙ্কা নেই।
উভয় নৌযানই হংকং-এর নিবন্ধনকৃত। তবে এগুলোর ক্রুরা চীন ও ভারতের নাগরিক।
/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক