ফ্রান্সের মসজিদে আবারও হামলা

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ০৮:৪৫আপডেট : ০৩ জুলাই ২০১৭, ০৯:১৮
image

ফ্রান্সের একটি মসজিদের সামনে আবারও হামলা হয়েছে। ক্ষিণাঞ্চলের আরাহামা মসজিদের সামনে বন্দুকধারীর ওই হামলায় আটজন আহত হয়েছেন। সোমবার ফরাসি পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ক'দিন আগে হামলার শিকার হয় প্যারিসের এক মসজিদ। ফ্রান্সের মসজিদে আবারও হামলা

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে মুসল্লিরা নামাজ শেষে বের হচ্ছিলেন। সে সময় হুডি পড়া দুইজন মসজিদের সামনে বন্দুক দিয়ে হামলা চালায়।  স্থানীয় সংবাদমাধ্যম লা প্রভেন্সকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, মসজিদের সামনে একই পরিবারের চারজনসহ মোট আটজন আহত হয়েছে। এর মধ্যে একজন সাত বছর বয়সী মেয়েশিশুও রয়েছে।

লা প্রভেন্স সূত্রে বিবিসি আরও জানায়, দুই হামলাকারীর হাতে হ্যান্ডগান ও শটগান ছিলো। তারা রেনাল্ট সিলোতে এসে গুলি ছুড়তে শুরু করে। তবে এখনই একে সন্ত্রাসী হামলা বলতে নারাজ পুলিশ। স্থানীয় প্রসিকিউটরের অফিস থেকে দেওয়া বিবৃতির ভাষ্য: 'অ্যাভিগোনের হামলাকে আমরা সন্ত্রাসী হামলা এখনই বলতে পারছি না। জেলা ম্যাজিস্ট্রেট লরা চবাদ বলেন, স্থানীয় কয়েক তরুণের বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।'

এর আগে বৃহস্পতিবার প্যারিসের ক্রিটেল এলাকায় মসজিদের সামনে গাড়ি হামলা চালানো হয়। ওই চালককে গ্রেফতারও করেছে পুলিশ। তবে সেই ঘটনায় কেউ আহত হয়নি।

/এমএইচ

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম