মসুলে আইএস-সেনাবাহিনী লড়াইয়ে নিহত ৩২ বেসামরিক

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ১০:৪২আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১০:৪২
image

মসুলে আইএস-সেনাবাহিনী লড়াইয়ে নিহত ৩২ বেসামরিক

মসুল পুনরুদ্ধারে আইএসের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। আর সেটা মোকাবেলায় আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএস। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সোমবার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সময় বেসামরিকদের উপর এই হামলা চালায় আইএস। ইরাকি বার্তা সংস্থা আন্দুলুকে দেশটির নিরাপত্তা কর্মকর্তা আহমেদ কাশেম আল-অবিদি জানান,  দুইজন হামলাকারী সুইসাইড বেল্ট পড়ে বেসামরিকদের উপর ঝাপিয়ে পড়েন। তাদের মধ্যে একজন নারীও ছিলো।

এই ঘটনায় ৫ শিশু, ১০ নারী ও আটজন পুরুষ মারা যান। অবেদি বলেন, বেসামরিকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না কারণ তারা আইএসের দখল করা এলাকার মধ্যে অবস্থান করছে।

এছাড়া আরেকটি মর্টার হামলায় অন্তত ৯ জন পলায়নরত বেসামরিক প্রাণ হারিয়েছেন। ইরাকি বাহিনীর মধ্যেম ১৫ জন পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন।

তবে এই হামলা মার্কিন জোট থেকে চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনদুলুর সংবাদে জানা যায়, মার্কিন জোটের হামলায় ১৫ পুলিশ নিহত হয়েছে। জাফর আল তায়ার বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনও আন্তর্জাতিক জোটের বিমান হামলায় এই ঘটনা ঘটেছে। ইরাকি কমান্ডাররা বিষয়টি খতিয়ে দেখছেন।

/এমএইচ

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম