বিজনেস ক্লাসে চড়ে মালয়েশিয়ায় চীনা দেবতারা

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১৯:৩৩আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২০:২৮

বিজনেস ক্লাসে চড়ে মালয়েশিয়ায় চীনা দেবতারা চীনের বন্দরনগরী শিয়ামেন থেকে বিমানের প্রথম শ্রেণীতে অর্থাৎ বিজনেস ক্লাসের আসনে চড়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছে তিনটি চীনা দেব-দেবীর মূর্তি। বিমানের বিজনেস ক্লাসে চীনা এই দেবতাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

কোন দেবতারা বিজনেস ক্লাসে চড়লেন? বিমানে চড়া মূর্তিগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে চীনের সমুদ্রের দেবী মাজু (মাতসু নামেও পরিচিত এই দেবী)। দক্ষিণ চীনে এবং মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের বৌদ্ধ ও তাও ধর্মাবলম্বীরা এ দেবতার পূজা করে থাকে। মনে করা হয়, দেবী মাজু সমুদ্রের জেলে ও নাবিকদের রক্ষা করে।

দ্বিতীয় মূর্তিটি হচ্ছে দেবতা কিয়ানলিয়ানের। তাকে হাজার বছর দূরের বস্তু দেখতে সক্ষম দেবতা বলা হয়। আর তৃতীয়টির নাম হচ্ছে শান ফেং। তাকে বলা হয়, হাজার মাইল দূরের জিনিস শুনতে সক্ষম দেবতা। চীনাদের ভাষায় তারা উভয়েই স্বর্গে দেবতাদের রক্ষক।

এই দেবতারা কেন বিজনেস ক্লাসে? চীনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীন-মালয়েশিয়া সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় চীনের থিয়ান হৌ মন্দির থেকে মালয়েশিয়ায় তিনটি দেবমূর্তি আনা হয়। সমুদ্রের দেবতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে তাদের জন্য বিমানের বিজনেস ক্লাসের তিনটি টিকিট কাটা হয়। প্রতিটি টিকিটের দাম ছিল প্রায় ২ হাজার ৯১ ইয়ান (২৩৭ পাউন্ড)।

মূর্তিগুলো সোমবার মেলাকা নিয়ে যাওয়ার আগে কুয়ালালামপুরে একটি শোভাযাত্রা হয়েছে। মেলাকায় এগুলো নিয়ে শোভাযাত্রা শেষে সিঙ্গাপুর ও পরে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম