দুইটি বিশেষ ব্রিটিশ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৭, ১১:৪৫আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১২:০৭
image

আকাশপথে  সামরিক শক্তি বৃদ্ধিতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনীর জন্য দুটি সি-১৩০জে সি-ফাইভ (C-130J C5) বিমান কিনবে সরকার। সামরিক ইস্যু নিয়ে কাজ করা দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম ডিফেন্স.নেট এই খবর জানিয়েছে। বাংলাদেশের সেনাসংশ্লিষ্ট সংবাদভিত্তিক ওয়েবসাইট মিলিটারি.কম.বিডি’র ওয়েবসাইটেও খবরটি নিশ্চিত করা হয়েছে।   

দুইটি বিশেষ ব্রিটিশ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

মিলিটারি.কম.বিডি’র খবরে বলা হয়েছে, ওই দুই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি ২০১৭-১৮ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেটে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ডিফেন্স.নেট জানিয়েছে, এশিয়াতে নবম দেশ হিসেবে সি-১৩০জে বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ।  এ ধরনের বিমান মূলত যুদ্ধক্ষেত্রের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশে সি-১৩০ই হারকিউলিস এয়ারক্র্যাফট ও দুইটি এল-৪১০ টার্বুলেট নামে পণ্যবাহী বিমান রয়েছে। সি-১৩০জে এর সি ফাইভ ভার্সনটি আরও উন্নত প্রযুক্তির।

সামরিকতা-সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইটে খোঁজ করে দেখা যায়, সি-১৩০ জে-এর অ্যালিসন এ ই(Allison AE) টার্বোপ্রপ ইঞ্জিন এবং ডাউতি এরোস্পেসের কম্পোজিট প্রপেলার রয়েছে যা  বিমানটিকে ঠাণ্ডা, গরম, কুয়াশা এবং মরুভূমি সব পরিবেশে সমানভাবে কার্যকর থাকতে সহায়তা করে।

বিমানটি কৌশলগত অভিযান, প্যারাস্যুট ও কার্গো মালামাল বহনে ব্যবহৃত হয়।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের