কাশ্মিরে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ; ৭ তীর্থযাত্রী নিহত

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ০৭:৪০আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৩:২৪

কাশ্মিরে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ; ৭ তীর্থযাত্রী নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত সাত তীর্থযাত্রী নিহত নিয়েছেন। নিহতদের ছয়জনই নারী। এছাড়া আহত হয়েছেন আরও ডজনখানেক তীর্থযাত্রী। সোমবার রাতে বাসে করে অমরনাথ মন্দির থেকে ফেরার সময় দক্ষিণাঞ্চলীয় অনন্তনাগ জেলায় সংঘর্ষের কবলে পড়েন গুজরাটের ওই তীর্থযাত্রীরা। কাশ্মিরের পুলিশ প্রধান মুনীর খান বলেন, ‘একদল সন্ত্রাসী ভারী অস্ত্রে সজ্জিত হয়ে টহল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তীর্থযাত্রীদের বাসটি দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়।’

এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘কাপুরুষ হামলাকারীদের কাছে ভারত নতি স্বীকার করবে না।’

তীর্থযাত্রীদের গাড়িটি সন্ধ্যা ৭টার পর মহাসড়কে বাস চলাচলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিল। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত কাশ্মিরের স্বাধীনতাকামী তরুণ বুরহান ওয়ানি’র মৃত্যুবার্ষিকীকে ঘিরে গত কিছুদিন ধরেই উপত্যকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

২০১৬ সালের ৮ জুলাই বন্দুকযুদ্ধের নামে বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনারা। ওই হত্যকাণ্ডের পর কাশ্মিরের জনগণ প্রতিবাদে ফুঁসে উঠে। এ হত্যাকাণ্ডের জেরে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ১০০ জন নিহত ও ১২ হাজার মানুষ আহত হয়েছেন। সম্প্রতি ৮ জুলাইকে কেন্দ্র করে নতুন করে বিক্ষোভ দানা বাঁধে কাশ্মিরে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপত্যকায় কারফিউ জারি করা হয়। সর্বশেষ সোমবার রাতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে হতাহতের ঘটনা ঘটে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য গর্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম