রুশ আইনজীবীর সঙ্গে ছেলের বৈঠকে অন্যায় দেখছেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১০:০২আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৪:০৯
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কারণে নিজের ছেলেকে দোষারোপ করছেন না ডোনাল্ড ট্রাম্প। বুধবার ছেলের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ‘আমি আগে বিষয়টি জানতাম না। তবে এটা স্বাভাবিক বিষয়। যে কেউই এই কাজ করতে পারে।’

রুশ আইনজীবীর সঙ্গে ছেলের বৈঠকে অন্যায় দেখছেন না ট্রাম্প

রবিবার (৯ জুলাই) হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর খবরে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপারে স্পর্শকাতর তথ্য নেওয়ার আশায় রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করলে তিনি রয়টার্সকে জানান,‘আমি যা শুনেছি সেটা মাত্র ২০ মিনিটের বৈঠক ছিলো। এমন কাজ যেকেউই করতে পারে। এজন্য ছেলেকে দোষারোপ করছি না আমি।’

সর্বশেষ এক ইমেইল ফাঁসের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস দাবি করে, ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করার রুশ প্রচেষ্টা সম্পর্কে তার ছেলে ট্রাম্প জুনিয়রকে অবগত করা হয়েছিল। ক্রেমলিন ঘনিষ্ঠ রুশ আইনজীবী নাতালিয়া ভ্যাসেলনিতকায়ার সঙ্গে ট্রাম্প-সংশ্লিষ্টদের বৈঠক আয়োজনকারী রব গোল্ডস্টোন এক ইমেইলের মাধ্যমে এ সম্পর্কে জানিয়েছিলেন। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেন বলা হয়, ওই ইমেইলের ফলে ধারণা করা হচ্ছে  মার্কিন নির্বাচনে ট্রাম্প শিবির রুশ সহায়তা নিয়ে থাকতে পারে। ইতোমধ্যে ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে পৃথক তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ ও কংগ্রেস কমিটি।

/এমএইচ

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের