জামায়াতই পশ্চিমবঙ্গে দাঙ্গার প্রচেষ্টা চালিয়েছিল, দাবি মমতার

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ১৩:৩৬আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৩:৪২
image

জামায়াতের সদস্যরাই বাংলাদেশের সাতক্ষীরা হয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার দাবি, রাজ্যের জনগণের দৃঢ় প্রতিরোধের মুখে দাঙ্গার প্রচেষ্টাকারীরা সফল হতে পারেনি। কে বা কারা পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে তা রাজ্য সরকারের জানা আছে বলেও ক্ষমতাসীন দল বিজেপিকে সতর্ক করেছেন মমতা। সোমবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিধানসভায় হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

মমতা
সম্প্রতি বসিরহাটে দাঙ্গার ঘটনায় বাইরের লোকের হাত রয়েছে বলে শুরু থেকে দাবি করে আসছিলেন মমতা। তবে সোমবার তিনি সরাসরি দাবি করেন, এ ঘটনায় বাংলাদেশের জামায়াতের সংযোগ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আইবি, এসএসবি, র’ এবং এনআইএ-এর মতো ভারতীয় সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বলেন, “আইবি ও এসএসবি কী করছিল? বাংলাদেশের সাতক্ষীরা থেকে জামায়াতের লোককে কারা ঢুকতে দিয়েছিল? সীমান্ত কারা খুলে দিয়েছিল? তারা (জামায়াত) শেখ হাসিনার বিরোধী এবং তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা তৈরির চেষ্টা করেছিল। তবে রাজ্যের জনগণ ভালো এবং তারা ওই প্রচেষ্টাকে রুখে দিয়েছিল। তারা (জামায়াত) সোশ্যাল মিডিয়ায় ভুয়া ভিডিও পোস্ট করে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল।”  

মমতার দাবি, কারা সাতক্ষীরা থেকে পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরিকারীদের ঢুকতে দিচ্ছে সে ব্যাপারে রাজ্য সরকারের বিস্তারিত জানা আছে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে সামলানো বিজেপির জন্য সহজ কাজ নয়। বিজেপি যদি মনে করে ‘গোরক্ষা’র নামে লোকজনকে হত্যা করা যাবে কিংবা গুলি করা যাবে অথবা দাঙ্গা বাঁধানো যাবে তবে বলব তাদের ধারণা ভুল। আমরা প্রতিবাদ করলে সিবিআই, ইডি এবং আই-টি আমাদেরকে হুমকি দেবে। তবে আমরা তাদের বলতে চাই আমরা কখনও মাথা নত (কেন্দ্রের সামনে) করব না।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে মমতা বলেন, নেপাল, ভুটান এমনকী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হ্রাস হওয়ার মধ্য দিয়ে মোদি কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।

কেন্দ্রের ভ্রান্তনীতির ফল তার রাজ্যকে ভোগ করতে হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা৷

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক