ট্রাম্প-পুতিন গোপন বৈঠকের খবর ফাঁস

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১১:৫৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১১:৫৯
image

চলতি মাসে জার্মানিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একবার নয়, বৈঠক হয়েছিল দু্ইবার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তবে সিএনএন-কে হোয়াইট হাউস  দ্বিতীয়বার দুই বিশ্বনেতার মিলিত হওয়ার স্বীকারোক্তি দিলেও একে দ্বিতীয় বৈঠক বলতে রাজি হয়নি। আর প্রকাশিত খবরকে ভিত্তিহীন গুজব আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প-পুতিন

ইউরেশিয়া গ্রুপের নিউজ লেটারে প্রথম কথিত সেই দ্বিতীয় বৈঠকটি গোপন করার খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, দুই প্রেসিডেন্টের মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকের কয়েক ঘণ্টা পর একজন রুশ অনুবাদকের উপস্থিতিতে দু’জন একান্তে কথা বলেন। তবে পুতিন ও ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশ করা হয়নি।

প্রথম আনুষ্ঠানিক বৈঠকে দুই প্রেসিডেন্ট অন্যান্য বিষয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত রুশ হস্তেক্ষেপের বিষয় নিয়ে আলোচনা করেন। প্রকাশিত খবরের দাবি অনুযায়ী, ওই হস্তক্ষেপের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু হওয়ার পর এই প্রথম দুই চিরশত্রু দেশের প্রেসিডেন্টরা মুখোমুখি আলোচনায় মিলিত হন। হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে কোনো একটি খাবার টেবিলে অঘোষিত দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজের জায়গা থেকে উঠে গিয়ে পুতিনের পাশের একটি খালি চেয়ারে বসে পড়েন। প্রপ্রতিবেদন অনুযায়ী, এ সময় ট্রাম্পের সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা ছিলেন না কিন্তু পুতিনের সঙ্গে তার সরকারি অনুবাদক ছিলেন। এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

চলতি মাসের গোড়ার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হলেও এতোদিন হোয়াইট হাউজ বিষয়টি প্রকাশ করেনি। তবে সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর দ্বিতীয়বার দেখা হওয়ার স্বীকারোক্তি দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং সিএনএন-এ প্রকাশিত প্রতিবেদনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সূত্রে দ্বিতীয়বার আলোচনার খবর নিশ্চিত করা হয়। তেবে একে বৈঠক বলতে নারাজ তারা। ওই দুই সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প-পুতিনের মধ্যে ‘সংক্ষিপ্ত কথাবার্তা’ হয়েছে। এটাকে ‘দ্বিতীয় বৈঠক’ বলা যায় না।

যুক্তরাষ্ট্রে গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রাশিয়ার সংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্পর্ককে নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহল, মিত্র ও গণমাধ্যমগুলো। দেশটির গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে সহায়তা করেছে রাশিয়া। যদিও রাশিয়া ও ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ডোনাল্ড ট্রাম্প নিজে এক টুইটি বার্তায় জি-২০ সম্মেলনে দুই নেতার ‘গোপন নৈশভোজ’ ও বৈঠকের বিষয়টিকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছেন।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম