আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২৪

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ১২:০৩আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১২:০৩
image

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২জন। সোমবার সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশীটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মীবহনকারী একটি বাসে হামলা চালায় ওই গাড়ি।’ তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।  

হামলায় আহত অনেকের অবস্থা গুরুতর জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার যেই স্থানে হামলা চালানো হয় সেখানকার বেশিরভাগই শিয়া মুসলিম। এছাড়া রাজনীতিবিদ ও উপ সরকারি প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিক এর বাড়িও েসেখানে। তার মুখপাত্র ওমিদ মাইসুম বলেন, তার বাড়িতে আসার পথে প্রথম চেকপোস্টেই বোমা হামলা চালানো হয়।

কাবুলে এমন হামলা নিয়মিতই হয়। জাতিসংঘের মতে বছরের প্রথম ছয়মাসে এমন জঙ্গি হামলায় ১৬৬২ জন মারা গেছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি।

সূত্র: বিবিসি

/এমএইচ

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম