মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে পড়ে নিহত ৪, নিখোঁজ অনেকে

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ১৬:২৭আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৬:৩৮
image

ভারতের মুম্বাইয়ে একটি চার তলাবিশিষ্ট আবাসিক ভবন ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধ্বংসস্তূপে এখনও অন্তত ৩০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।

মুম্বাইয়ে ধসে পড়া ভবনে উদ্ধার তৎপরতা চলছে
মুম্বাইয়ের প্রধান দমকল কর্মকর্তা প্রভাত রাহাংডালে বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শহরের ঘাটকোপারের দামোদার পার্ক এলাকায় অবস্থিত একটি চার তলা ভবন ধসে পড়ে। সকাল ১০টা ৪৩ মিনিটের দিকে দমকলকর্মীদের খবরটি দেওয়া হয়। প্রভাত বলেন, ‘চার তলাবিশিষ্ট আবাসিক ভবনটির পুরোটাই ধসে পড়েছে। ৩০ থেকে ৪০ জন সেখানে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে'।

হাসপাতাল থেকে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের আবাসন মন্ত্রী প্রকাশ মেহতা।

মিউনিসিপ্যাল কর্মকর্তারা জানান, ভবনটিতে একটি নার্সিং হোমও ছিল, কিন্তু সংস্কার কাজ চলার কারণে ভবন ধসে পড়ার সময় ওই নার্সিং হোমে খুব একটা রোগী ছিল না।  

গত বছরের আগস্টে মুম্বাইয়ের কাছে একটি পুরনো ভবন ভেঙে পড়ে ১২ জন নিহত হয়েছিল। একই মাসে মুম্বাইয়ের ঠাকুরলি এলাকায় তিন তলাবিশিষ্ট আরেকটি পুরনো ভবন ধসে পড়ে ৯ জন নিহত হয়।

/এফইউ/

সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান