অস্ট্রেলিয়ার রেলস্টেশনে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ১৩:৩০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:৩৩
image

অস্ট্রেলিয়ার সিডনির রেলস্টেশনে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে সিডনির সেন্ট্রাল স্টেশনের প্রধান ফটকে একটি ফুলের দোকানের কাছে এ ঘটনা সংঘটিত হয়। এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত না করা গেলেও তিনি এশীয় নাগরিক বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র ডাকাতির খবর পেয়ে পুলিশ ওই রেলস্টেশনে ছুটে আসে। কিছুক্ষণ দুই পক্ষের বাক বিতণ্ডার পর পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ যখন গুলি ছুড়ছিল তখন ওই ব্যক্তির হাতে একটি কাঁচি ছিল। অবশ্য, নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই।

ম্যানুয়েল থিওহারাস নামের এক ফুল বিক্রেতা অভিযোগ করেছেন, ওই ব্যক্তি একটি ভাঙা কাঁচের বোতল তার গলায় ধরে পুলিশকে ফোন করতে বাধ্য করে। থিওহারাস বিবিসিকে বলেন, “ওই ব্যক্তি আমাকে বলে, ‘নড়বে না, পুলিশকে ডাকো’। আমি যখন তার কাছ থেকে পালিয়ে গেলাম তখন সে দোকান থেকে কাঁচি নিয়ে ফেলে।”

পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা সংক্রান্ত স্কোয়াডের পক্ষ থেকে তদন্ত চালানো হবে। পুলিশ কেন গুলি ছুড়েছে সে ব্যাপারেও তদন্ত হবে। এ ব্যাপারে সাক্ষ্য দিতে যোগাযোগের জন্য প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম