অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৩:১৪ আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৩:৩৮

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি মোহনার অগভীর জলে প্রায় ১৪০টিরও বেশি পাইলট তিমি আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাদের উদ্ধারের চেষ্টা করছিলেন সামুদ্রিক বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট অফ বায়োডাইভারসিটি, কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশন জানিয়েছে, জিওগ্রাফি বে এর টবি ইনলেটে তিমিগুলো আটকা পড়েছে। এই মোহনাটি জনপ্রিয় একটি পর্যটক অঞ্চল ডানসবোরো শহরের কাছে এবং রাজ্যের রাজধানী পার্থ থেকে প্রায় ২৩৬ কিলোমিটার (১৪৬ মাইল) দক্ষিণে অবস্থিত।

এক বিবৃতিতে একটি বিভাগটির মুখপাত্র বলেছেন, ‘প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে মোট ১৬০টি পাইলট তিমির চারটি দল আটকা পড়েছিল। দুর্ভাগ্যবশত তাদের মধ্যে ২৬টি তিমি মারা গেছে।’

বাকি তিমিগুলোকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে একশো জনেরও বেশি স্বেচ্ছাসেবক ছিলেন বলে জানিয়েছে তিমি সংরক্ষণ গোষ্ঠী জিওগ্রাফ মেরিন রিসার্চের ইয়ান উইজ।

রাজ্যটির পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ এজেন্সির ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে সৈকতে বেশ কয়েকটি তিমির কাছে মানুষের ভিড় দেখা গেছে।

সামাজিক বন্ধনের জন্য পাইলট তিমি বেশ পরিচিত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির মতে, যখন কোনও তিমি সমস্যায় পড়ে আটকে যায় তখন বাকিরা প্রায়ই সেটিকে অনুসরণ করে থাকে।

গত বছরের জুলাই মাসে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত সমুদ্র সৈকতে আটকা পড়ে ৫০টিরও বেশি পাইলট তিমি মারা যায়।

/এএকে/
সম্পর্কিত
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সর্বশেষ খবর
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার