ছোট ভাইকে প্রধানমন্ত্রী মনোনীত করায় নওয়াজের প্রতি ক্ষুব্ধ ইমরান

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ০০:৪৪আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১০:২১
image

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা নওয়াজ শরীফ নিজের ছোট ভাই শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করায় তার সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইমরান খান। তিনি বলেছেন, ছোটভাইকে প্রধানমন্ত্রী মনোনীত করে তিনি রাজতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন।

ছোট ভাইকে প্রধানমন্ত্রী মনোনীত করায় নওয়াজের প্রতি ক্ষুব্ধ ইমরান

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মাঝে কোনও গণতন্ত্রের চর্চা নেই। এটা আদতে রাজতন্ত্রের মতো।

শনিবার পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ছোট ভাই শাহবাজ শরিফের নাম ঘোষণা করেন নওয়াজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগের ওই বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পর দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন নওয়াজ শরিফ। সেখানে তিনি ছোট ভাই শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী পদে সুপারিশ করেন। তার এ প্রস্তাবে বৈঠকে উপস্থিত কেউ দ্বিমত প্রকাশ করেননি। তারা নওয়াজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এর আগে নওয়াজের পদত্যাগের পর ইমরান খান বলেছিলেন, আজ পাকিস্তান জিতেছে। নওয়াজ শরিফের বিরুদ্ধে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই। ৪০ বছর ধরেই তার (নওয়াজ) পরিবারকে চিনি আমি। তিনি আমার কিছু কেড়ে নেননি। কিন্তু তিনি এদেশের মানুষের সঙ্গে অপরাধ করেছেন। ফলে আমরা চেয়েছি তিনি জবাবদিহিতার মধ্যে থাকুন।

শুক্রবার (২৮ জুলাই) পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর তিনি পদত্যাগ করেন।  

/এমএইচ

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম