পাঞ্জাবের শূন্যস্থানে ছেলে হামজাকে চাইছেন শাহবাজ

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১১:২৪আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১১:৩৪
image

সবকিছু ঠিক থাকলে দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ভাই নওয়াজ শরিফের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু এ পালাবদলের কারণে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদটি যে ফাঁকা হচ্ছে সেখানে কে আসীন হতে যাচ্ছেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) এর অভ্যন্তরীণ বিষয়ে জানাশোনা রয়েছে এমন নেতাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ছেলে হামজাকে নিজের স্থলাভিষিক্ত করতে চান শাহবাজ। তবে শেষ পর্যন্ত কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে নওয়াজের ওপর।

শাহবাজ ও হামজা
প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফকে আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। মানতে হবে কিছু সাংবিধানিক প্রক্রিয়া। অন্তর্বর্তী এই সময়টিতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। সূত্রের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, কেবল মুখ্যমন্ত্রীর পদটি পরিবারের হাতে রেখে দেওয়ার জন্যই যে শাহবাজ ছেলেকে স্থলাভিষিক্ত করতে চাচ্ছেন তা নয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর যেন পাঞ্জাব সরকারের সঙ্গে স্বস্তিতে কাজ করা যায় সেকারণে হামজাকে মুখ্যমন্ত্রী করতে চান তিনি। যদিও এখন পর্যন্ত নওয়াজের সিদ্ধান্ত জানা যায়নি, তবে তিনিও পাঞ্জাবে দলের নিয়ন্ত্রণ দৃঢ় করতে চান। নির্বাচনের এক বছর বাকি থাকতে পাঞ্জাবকে হাতছাড়া করতে চায় না পিএমএল-এন।

পিএমএল-এন এর জ্যেষ্ঠ এক এমপি ডনকে বলেন, ‘শাহবাজ চান পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী ও তার ছেলে হামজাকে বর্তমান পাঞ্জাব সরকারের বাকি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তার স্থলাভিষিক্ত করতে। হামজা এ পদের উপযুক্ত নাকি উপযুক্ত নন সেই সিদ্ধান্ত এখন নওয়াজের ওপর নির্ভর করছে। মুখ্যমন্ত্রীর পদে যাকেই নিয়োগ দেওয়া হোক না কেন তিনি শাহবাজের কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুসরণ করবেন। এক্ষেত্রে বহিরাগত একজনের চেয়ে তুলনামূলকভাবে ছেলের সঙ্গেই বেশি স্বস্তি পাবেন শাহবাজ। একইসঙ্গে শাহবাজ চান ছেলে শীর্ষ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করুক।’

ওই পিএমএল-এন নেতা আরও জানান, শাহবাজ পরোক্ষভাবে পাঞ্জাবের বিষয়গুলো তদারকি করবেন। আর নিজের বাসভবনে বসে হয়তো পরোক্ষভাবে কেন্দ্রীয় শাসন পরিচালনা করবেন নওয়াজ।

এদিকে নওয়াজ শরীফ নিজের ছোট ভাই শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করায় তার সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইমরান খান। তিনি অভিযোগ করে বলেন, ছোটভাইকে প্রধানমন্ত্রী মনোনীত করে নওয়াজ রাজতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে ইমরান বলেন,‘রাজনৈতিক দলগুলোর মাঝে কোনও গণতন্ত্রের চর্চা নেই। এটা আদতে রাজতন্ত্রের মতো’।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম