জার্মানির নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, 'হামলাকারী'সহ নিহত ২

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১৫:২৬আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৫:৩৮
image

জার্মানির কনসটান্স শহরের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়। জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ ঘটনায় সব মিলে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

কনসটান্সের গ্রে নাইটক্লাবের সামনে পুলিশ কর্মকর্তারা
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রবিবার (৩০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে এক ব্যক্তি নাইটক্লাবে হঠাৎ করে গুলি ছুড়তে শুরু করে। তখন এক ব্যক্তি নিহত হয়। পুলিশ জানায়, নাইটক্লাবে উপস্থিত থাকা অনেকে পালিয়ে গিয়ে কিংবা লুকিয়ে থেকে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর সেখানে মৃত্যু হয় তার।

এদিকে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির পরিচয় নিয়ে জার্মান গণমাধ্যমে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে।
কোন কোন রিপোর্টে বলা হচ্ছে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি হামলাকারী নয়, তিনি ক্লাবের একজন অতিথি।

জার্মান ভাষায় দেওয়া এক বিবৃতিতে পুলিশ ও প্রসিকিউটররা জানিয়েছেন, শহরটিতে বিশেষ কমান্ডো বাহিনী এবং একটি পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বন্দুকধারী ওই ব্যক্তির কোনও সহযোগী ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার কারণও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম