কাবুলের ইরাকি দূতাবাসে চার ঘণ্টার গোলাগুলির অবসান, নিহত ৫

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ২০:৩৪আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২১:১৬
image

চার ঘণ্টা ধরে গোলাগুলি চলার পর অবশেষে হামলাকারীর কাছ থেকে কাবুলের ইরাকি দূতাবাসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আফগান নিরাপত্তা বাহিনী। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলায় দূতাবাসের দুই আফগান কর্মী নিহত হয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন বন্দুকধারীও নিহত হয়। তাছাড়া এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছে।
ইরাকে দূতাবাসে গোলাগুলির ছবি
কাবুলে বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা অনেকটা নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠলেও এই প্রথম সেখানে ইরাকি দূতাবাসকে টার্গেট করা হলো। সোমবার হামলাকারী ছিল মোট চারজন। তাদের একজন কাবুলের শার-এ-নে এলাকায় অবস্থিত ইরাকি দূতাবাসের গেটে শরীরে বাঁধা বোমা ফাটায়। এরপর বাকি তিনজন ভেতরে ঢোকে।
বিস্ফোরণে দূতাবাসের দুজন রক্ষী মারা গেছে। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের শীর্ষ কূটনীতিককে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।
তিনি এখন মিশরের দূতাবাসে রয়েছেন। অন্য অন্তত আরো দুজন কর্মীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।
দূতাবাসের বাইরে পুলিশের অবস্থান
এদিকে ইরাকি দূতাবাসে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায় জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সিতে এ দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়েছে। অবশ্য, তারা হামলাকারীর সংখ্যা দুই বলে উল্লেখ করেছে।

আমাক এ আইএস’র পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানের কাবুল শহরে অবস্থিত ইরাকি দূতাবাসে দুই যোদ্ধা হামলা চালিয়েছে।” তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জাতিসংঘের হিসাবে এ বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে সহিংসতায় ১৬৬২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এদের বিশ শতাংশই নিহত হয়েছে কাবুল শহরে।
/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম