আফগান শিয়া মসজিদের আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৩:০২আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৩:০৮
image

আফগানিস্তানের হেরাত প্রদেশের শিয়া মসজিদে সংঘটিত আত্মঘাতী হামলায় নিহত মানুষের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাদেশিক গভর্নরের পক্ষ থেকে  প্রাথমিকভাবে আল জাজিরাকে হামলায় ৫০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও হেরাত পুলিশের পক্ষ থেকে ২০ জন নিহত হওয়ার কথা বলা হয়। তবে হেরাতের সবথেকে বড় হাসপাতালে ২৯ মরদেহ আসার কথা জানিয়েছেন সেখানকার একজন ডাক্তার। এদিকে বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর লিখছে 'বহু হতাহত' শিরোনামে। সবমিলে মসজিদের ওই হামলায় ঠিক কতোজনের প্রাণহানি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আফগান শিয়া মসজিদের আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

হেরাত পুলিশের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মঙ্গলবার জানায়, হেরাতের জাওয়াদিয়া মসজিদে নামাজের সময় প্রবেশ করে দুই হামলাকারী। মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদ বলেন, হেরাতের জাওয়াদিয়া মসজিদে নামাজের সময় প্রবেশ করে দুই হামলাকারী। একজন তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। অন্যজনের কাছে ছিল রাইফেল। হামলায়  ২০ জন নিহত এবং বহু মানুষের আহত হওয়ার কথা জানান মুখপাত্র আবদুল আহাদ। তবে প্রাদেশিক সরকারের মুখপাত্র জালানি ফারহাদ ঘটনার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছিলেন, হামলায় নিহতের সংখ্যা ৫০ ছুঁয়েছে। আর হেরাতের প্রধান হাসপাতালে কর্মরত ডা. সিরাজি জানিয়েছেন, কেবল তাদের হাসপাতালেই ২৯ টি মরদেহ নিয়ে আসা হয়েছে।


মসজিদের হামলাটি এমন সময় সংঘটিত হয়, যখন  প্রায় ৩০০ ধর্মপ্রাণ মুসল্লি সেখানে নামাজ আদায় করছিলেন। হেরাতের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানিশ বলেন, শহরের জাওয়াদিয়া মসজিদের গেট এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, অন্তত ৬০ জন আহত হয়েছেন মসজিদের হামলায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে। 

আফগান শিয়া মসজিদে হামলা

রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের সামনে আত্মঘাতী হামলার পরদিন এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। ইরাকে বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা অনেকটা নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠলেও এই প্রথম আফগানিস্তানের ইরাকি দূতাবাসকে টার্গেট করা হয়। সোমবারের হামলাকারীদের চারজনই ওইদিন নিহত হন। দূতাবাসে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে দায় স্বীকার করা হয়। তবে মসজিদের হামলায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

জাতিসংঘের হিসাবে এ বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে সহিংসতায় ১৬৬২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এদের ২০ শতাংশই নিহত হয়েছে কাবুল শহরে। সূত্র: আল জাজিরা।

/বিএ/



সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক