দায়িত্ব নিয়েই নওয়াজের সঙ্গে বৈঠক করলেন আব্বাসি

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৬:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৬:১৭
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন শাহিদ খোকন আব্বাসি। বুধবার (২ আগস্ট) সকালে অনুষ্ঠিত বৈঠকে নতুন মন্ত্রিপরিষদ নিয়ে নওয়াজের সঙ্গে আলোচনা করেন তিনি। খবরটি জানিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগের পরও নওয়াজই যে পরোক্ষে সরকার পরিচালনা করবেন এটি তারই ইঙ্গিত।

নওয়াজ ও আব্বাসির বৈঠক
রয়টার্স জানায়, বুধবার সকালে মোটরশোভা যাত্রায় উত্তরাঞ্চলীয় শহর মুরিতে যান আব্বাসি। পদত্যাগের পর থেকে মুরির নিজস্ব বাসভবনে থাকছেন নওয়াজ। সেখানেই বুধবার আব্বাসি ও নওয়াজের বৈঠক হয়। ওই বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন।

বুধবারই পাকিস্তানের নতুন মন্ত্রিপরিষদের শপথ। আর তার আগে আগে নওয়াজের সঙ্গে দেখা করে এ ব্যাপারে শলা-পরামর্শ করেন আব্বাসি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, নতুন মন্ত্রিপরিষদের নওয়াজ সরকারের অনেক মন্ত্রীই অন্তর্ভূক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নওয়াজের চেয়ে আব্বাসির মন্ত্রিপরিষদের আকার ছোট হবে।

মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় পরিষদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্বাসি। পদত্যাগের পর দলীয় এক বৈঠকে ছোট ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে প্রধানমন্ত্রী হতে হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে প্রথমে নওয়াজের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর সেই পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্বাসি। 

/এফইউ/

 

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম