ইমরানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের দাবি পিএমএলএন নেতার

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৭:৫৪আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৭:৫৯
image

পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর সাবেক এমপি আয়েশা গুলালাই’র যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দলটির নেতা ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি জানিয়েছেন পিএমএলএন নেতা হানিফ আব্বাসি। বুধবার (২ আগস্ট) সুপ্রিমকোর্টের সামনে সাংবাদিকদের তিনি বলেন, সত্য বের করে আনতে এ নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত হওয়া প্রয়োজন। ইমরান খানকেও সংবাদ সম্মেলন করে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হানিফ।

ইমরান খান ও আয়েশা গুলালাই
একদিন আগে অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান ও পিটিআই-এর অন্য নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ওই দলেরই সাবেক নেত্রী গুলালাই। তার অভিযোগ ইমরান ও দলের অন্য নেতারা নারী কর্মীদের ফোনে যৌন নিপীড়নমূলক শব্দ ব্যবহার করে টেক্সট পাঠাতেন। তিনি আরও অভিযোগ করেছেন, ইমরান খান দলের নারী নেত্রীদের অমর্যাদা করতেন। ইমরানকে ‘চরিত্রহীন’ বলেও অভিহিত করেন তিনি। অবশ্য, অভিযোগ নাকচ করে দিয়ে পিটিআই বলছে আসন্ন সাধারণ নির্বাচনে টিকেট না পাওয়ায় মিথ্যা রটনার আশ্রয় নিচ্ছেন আয়েশা গুলালাই।

বুধবার পিএমএলএন নেতা হানিফ আব্বাসি বলেন, ইমরানের উচিত সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং নিজেকে জবাবদিহিতার মুখোমুখি করা।

হানিফ আব্বাসি বলেন, ‘যখনই আমার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠেছে তখনই সত্য প্রকাশ করতে পাঁচ মিনিটের মধ্যে আমি সংবাদ সম্মেলন করেছি। ইমরান খান, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে এবং আপনার এ নিয়ে রজ্জিত হওয়া উচিত। কিন্তু আপনি তা হচ্ছেন না। কারণ যে সমাজ থেকে আপনি এসেছেন সেখানে এ বিষয়গুলোকে লজ্জার বলে বিবেচনা করা হয় না। এ অভিযোগগুলো যদি তদন্ত না করা হয়, তাহলে আমরা বুঝে নেব ন্যায়বিচারের মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত হওয়া প্রয়োজন যেন সত্য প্রকাশ করা যায়।’

এদিকে ইমরান খানকে অযোগ্য ঘোষণার জন্য পাঞ্জাবের বিধানসভায় এক প্রস্তাব উত্থাপপন করেছেন পিএমএল-এন নেত্রী হিনা পারভেজ।

/এফইউ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম