উ. কোরিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্রে

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ১৫:৩২আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৫:৩৪
image

 

উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ১ সেপ্টেম্বর এই নির্দেশ জারি হবে। এর মাঝে সব মার্কিনীদের সেখান থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

উত্তর কোরিয়া

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় অবস্থানরত সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে পারেন তবে সেজন্য তাদের আবেদন করতে হবে। গত মাসেই মার্কিন সরকার ঘোষণা দিয়েছিলো তারা উত্তর কোরিয়া যেতে মার্কিনীদের বাধা দেবে। এবার দুই দেশের মাঝে শীতল সম্পর্কের মাঝেই এমন সিদ্ধা্ন্ত এল। উত্তর কোরিয়ায় একমাত্র দেশ যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ায় অবস্থানরত মার্কিনীদের অবশ্যই ১ সেপ্টেম্বরের মধ্যে ফিরে আসতে হবে।

মার্কিন শিক্ষার্থী অতো ওয়ার্মবিয়ারকে গত বছরের ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো। মানবিক কারণে তাকে মুক্তি দেওয়ার পর গত ১৩ জুন কোমা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। এক সপ্তাহের মাঝেই ১৯ জুন মারা যান সেই তরুণ।

উত্তর কোরিয়া দাবি করে তার মৃত্যু রহস্যজনক। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ উত্তর কোরিয়ার নির্যাতনের ফলেই মৃত্যু হয় ওয়ার্মবিয়ারের। এই মুহূর্তে উত্তর কোরিয়ায় দুইজন মার্কিনি আটক রযেছেন। তাদের একজন শিক্ষাবিদ ও একজন মিশনারি। এছাড়া তিনজন দক্ষিণ কোরিয়ান নাগরিক ও কানাডিয়ান ধর্মযাজকও আটক রয়েছেন তাদের কাছে।

/এমএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম