সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৯:৫১আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২০:৩১

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও) আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স! বিশ্বরাজনীতির যেন এক অপ্রতিরোধ্য খেলোয়াড় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনই শুধু নয়, ব্রেক্সিটেও তার হস্তক্ষেপের অভিযোগ উঠে। তবে রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবনে অ্যাডভেঞ্চারপ্রিয় পুতিন। সম্প্রতি তাকে দেখা গেছে, খালি গায়ে মাছ হাতে দক্ষিণ সাইবেরিয়ার একটি ঠাণ্ডা পানির পাহাড়ি লেকে দাপিয়ে বেড়াতে।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

প্রায় দুই ঘণ্টা ধরে লেকের পানিতে সুগঠিত শরীরে তার সাঁতরে মাছ ধরা কিংবা স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ানোর চিত্র দেখে হলিউডি মুভি বলে ভুল করতে পারেন কেউ। তবে বাস্তবেই বর্তমান দুনিয়ার প্রভাবশালী একজন প্রেসিডেন্টের ব্যক্তিজীবনে এমন অ্যাডভেঞ্চারপ্রিয়তা দেখে যে কেউই হয়তো মুগ্ধ হবেন।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

কিছু সময়ের জন্য তাকে পেশাদার সাঁতারুদের মাস্ক পরা অবস্থায়ও দেখা গেছে।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি’তে প্রকাশিত ওই ফুটেজে দেখা যায়, স্পিডবোট নিয়ে লেকের পানিতে ছুটে চলছেন পুতিন। এক পর্যায়ে স্পিডবোট থেকে নেমে লেকের পানিতে দাঁড়িয়ে তিনি বর্শি দিয়ে মাছ ধরতে শুরু করেন। এরপর বর্শি ও শিকার করা মাছ হাতে তীরে ফেরেন তিনি।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

২০০৯ সাল থেকে প্রতিবছরই সাইবেরিয়ায় এমন অবকাশে যান পুতিন। সঙ্গে থাকেন মন্ত্রিপরিষদে থাকা খুব ঘনিষ্ঠ কোনও সদস্য। ইতোপূর্বে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবকে নিয়েও সাইবেরিয়ায় অবকাশযাপনে গিয়েছিলেন পুতিন। তবে এবার ১-৩ আগস্ট দুইদিনের সাইবেরিয়া সফরে তার সঙ্গী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

এপি, দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল-এর মতো পশ্চিমা সংবাদমাধ্যমগুলো অবশ্য বলছে, এখানে পুতিনের অ্যাডভেঞ্চারপ্রিয়তাই অবশ্য সবকিছু নয়। বরং খালি গায়ে এমন ফটোশেসনের মাধ্যমে দেশবাসীকে একটা বার্তা দিতে চান তিনি। আর সেটা হচ্ছে, শারীরিকভাবে তিনি যথেষ্ট ফিট এবং একইসঙ্গে অনেক বেশি কর্মঠ। ফলে তার ওপর আস্থা রাখতে পারেন রুশ নাগরিকরা। একইসঙ্গে দেশটির যেসব নাগরিক বিপুল অর্থ ব্যয়ে বিদেশে অবকাশ কাটাতে যান তাদের পুতিন দেখাতে চান, রোমাঞ্চকর ভ্রমণের জন্য রাশিয়াতেই বহু ভালো সুযোগ রয়েছে। এর জন্য ইউরোপমুখী হওয়া অপরিহার্য নয়।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

দুই দিনের সাইবেরিয়া সফরে পাহাড়ি লেকে অ্যাডভেঞ্চার উপভোগের বাইরে বেশকিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানেও অংশ নেন ভ্লাদিমির পুতিন।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

এর আগেও বিভিন্ন সময়ে ক্রেনে চড়ে শূন্যে উড্ডয়ন, খালি গায়ে ঘোড়সওয়ার, ক্ষিপ্ত বাঘকে তাড়া করার মতো ঘটনা নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন পুতিন।

সাইবেরিয়ার লেকে মাছ ধরছেন পুতিন (ভিডিও)

২০০৯ সালে সাবমেরিনে চেপে গিয়েছিলেন বিশ্বের গভীরতম হ্রদ বৈকালের ১,৪০০ মিটার গভীরে। ২০১৩ সালে আরেকটি ক্ষুদে সাবমেরিনে চেপে তিনি ডুব দেন বাল্টিক সাগরে। নৌবাহিনীর একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখাই ছিল তার ওই ডুবোসফরের উদ্দেশ্য। সূত্র: আরটি, স্পুটনিক।

/এমপি/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম