নিলামে বিক্রির জন্য অপহৃত ব্রিটিশ মডেল, মুক্তিপণ দাবি

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ২২:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২২:৪৬

গ্রেফতারকৃত লুকাস হেরবা নিলামে বিক্রির জন্য অপহৃত যুক্তরাজ্যের এক নারী মডেলকে ইতালির মিলান শহর থেকে উদ্ধার করা হয়েছে। ২০ বছরের ওই মডেল একটি ফটোশ্যুটে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। ইতালির পুলিশ জানিয়েছে, অনলাইনে বিক্রির উদ্দেশ্যে অপহরণের পর ছয়দিন তাকে একটি কাঠের ড্রয়ারে হাতকড়া পরানো অবস্থায় আটকে রাখা হয়।

এ ঘটনায় লুকাস হেরবা নামে যুক্তরাজ্যে বসবাসকারী পোল্যান্ডের একজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সে অনলাইনে মানবপাচারকারী চক্র ‘ব্ল্যাক ডেথ গ্রুপ’- এর হয়ে কাজ করে।

১০ জুলাই মিলানে যান ওই ব্রিটিশ মডেল। পরদিন একটি অ্যাপার্টমেন্টে ফটোশ্যুটের জন্য গেলে সেখানে দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। একপর্যায়ে চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করা হয়। এরপর হাতকড়া পরিয়ে একটি ব্যাগে ভরে গাড়ির পেছনে তোলা হয়। কয়েক ঘণ্টার যাত্রাপথ শেষে তুরিন শহরের উত্তর-পশ্চিমে একটি বিচ্ছিন্ন বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ বলছে, অপহরণকারীরা বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে নারীদের অনলাইনে নিলামে তোলার সঙ্গে জড়িত। সাইটগুলোতে প্রত্যেক নারীর ছবির সঙ্গে তাদের দৈহিক বর্ণনা এবং প্রাথমিক দাম দেওয়া থাকে। ওই নিলামের বিজ্ঞাপন দেখেই তাকে উদ্ধার করে পুলিশ। নিলামের পাশাপাশি বাড়তি আয়ের জন্য এরইমধ্যে মডেলের এজেন্টের কাছে তার মুক্তির জন্য তিন লাখ ডলার দাবি করে অপহরণকারীরা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা 'ব্ল্যাক ডেথ গ্রুপ' নামে একটি অপরাধী চক্রের সদস্য। এ চক্রের মূল ব্যবসা হচ্ছে নারী পাচার। এ ঘটনায় নিয়ে ইতালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যে যৌথভাবে তদন্ত চলছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম