অনাস্থা ভোটে জয় পেলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৭, ২৩:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২৩:৪১

অনাস্থা ভোটে জয় পেলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বিরোধীদের আনা অনাস্থা ভোটে জয়লাভ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর আগে সাত দফায় বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে। শেষ পর্যন্ত প্রতিবারই জয় পেয়েছেন জ্যাকব জুমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার পার্লামেন্টের এ সংক্রান্ত ভোটাভুটিতে জুমার পক্ষে রায় দেন দেশটির এমপিরা।

দক্ষিণ আফ্রিকার ৪০০ আসনের পার্লামেন্টে সরকারদলীয় এমপি রয়েছেন ২৪৯ জন। ফলে ওই অনাস্থা প্রস্তাব পাস করতে সরকারদলীয় অন্তত ৫০ জন এমপি’র ভোট দরকার ছিল বিরোধীদের। তবে শেষ পর্যন্ত তা অর্জনে ব্যর্থ হয়েছে বিরোধীরা। মঙ্গলবারের ভোটাভুটিতে জ্যাকব জুমার রায় দিয়েছেন ১৯৮ জন এমপি। তার বিরুদ্ধে ভোট দিয়েছেন ১৭৭ জন।

এমপিদের ভোটাভুটির আগে জুমার পদত্যাগের দাবিতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জোহানেসবার্গ, প্রিটোরিয়া ও কেপ টাউনে অনুষ্ঠিত বিক্ষোভে জুমার পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এদিকে মঙ্গলবারের অনাস্থা ভোটে জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে বিজয় মিছিলে অংশ নেয় জ্যাকব জুমা’র সমর্থকরা। এ সময় তারা অনাস্থা ভোটের ফলে উচ্ছ্বাস প্রকাশ করেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম