৫০ লাখ উ. কোরীয় তরুণ পারমাণবিক যুদ্ধাস্ত্রে রূপান্তরিত হবে!

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ২০:০৩আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২০:১৪
image

উত্তর কোরিয়ার ৫০ লাখ তরুণকে পারমাণবিক যুদ্ধাস্ত্রে রূপান্তর করা হবে। তাদের দিয়ে যুক্তরাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বিশ্বের মানচিত্র থেকে। বাস্তব নয়, এটি উ. কোরিয়ার একটি প্রচারণামূলক ভিডিও বার্তা। ওই ভিডিওতে দেখা গেছে পিয়ংইয়ং সিটি ইয়ুথ লিগ কমিটির ফার্স্ট সেক্রেটারি মুন চোল কোরিয়ার তরুণ সমাজকে ৫০ লাখ মানব বুলেট হিসেবে ব্যবহারের শপথ নিচ্ছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রচারিত ভিডিওর বরাত দিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ.কম খবরটি জানিয়েছে।

উত্তর কোরিয়ার সমাবেশ
নিউজ.কমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কিম ইল সাং স্কয়ারে একটি গণসমাবেশ হয়। ওই সমাবেশে মুন চোল বলেন, ‘এ দেশের তরুণ সমাজ ৫০ লাখ মানব বুলেট, বোমা, পারমাণবিক যুদ্ধাস্ত্রে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে।’ সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের হাতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানার ও পোস্টার ছিল। সেখানে লেখা-‘পারমাণবিক গর্জন নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর হামলে পড়’.... ‘আমাদের গায়ে যারা টোকা দেবে তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না’....... ‘একটি প্রতিশোধমূলক ধ্বংসাত্মক হামলা হোক’....... ‘চল আমরা সর্বোচ্চ নেতা কমরেড কিম জং উনের সম্মান বজায় রাখতে বুলেট আর বোমা হই’।

কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সদস্য কিম কি নামও ওই সমাবেশে বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ‘নির্লজ্জ গ্যাংস্টারের মতো আচরণকারী’ আখ্যা দিয়ে কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান। তিনি বলেন, ‘কোনও নিষেধাজ্ঞা এবং চাপ দিয়েই উত্তর কোরিয়াকে শাসানো যাবে না’। যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী দেশগুলোকে হুঁশিয়ার করে কিম কি নাম বলেন, ‘যেসব প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে বিশ্বাস করে এবং যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হয়ে নাচে তারা কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে বিপন্ন করা এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার দায় এড়াতে পারবে না।’

উল্লেখ্য, উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দু্‌ই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকিধামকি। এক পর্যায়ে উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ঘোষণা করে। জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম