নওয়াজের শূন্য আসনে প্রার্থী হলেন স্ত্রী কুলসুম

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১১:১৪আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১১:১৮
image

নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে তার স্ত্রী কুলসুম নওয়াজপাকিস্তান মুসলিম লীগের (এন) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।  শুক্রবার ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এনএ-১২০ আসনে প্রার্থী হলেন নওয়াজপত্নী। অন্যদিকে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইর পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন ড. ইয়াসমিন রশিদ। ডন নিউজের খবর থেকে এসব কথা জানা গেছে।
কুলসুম নওয়াজ

পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। আগামী ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে নির্বাচনের কথা রয়েছে। শুক্রবার লাহোরের নির্বাচনী কার্যালয়ে কুলসুমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের নেতা আসিফ কিরমানি এবং ক্যাপ্টেন সফদার।

এর আগে ক্ষমতাসীন পিএমএলএনের প্রার্থী হিসেবে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের এ আসনে নির্বাচন করার কথা ছিল।  পরে শাহবাজ নিজেই জানান,  বেগম কুলসুম নওয়াজই নির্বাচন করবেন।
/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান