ভারতে ভূমিধসে বাস খাদে পড়ে নিহত ৪৫

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ০৯:১৪আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৯:১৬
image

ভারতের ভূমিধসের কারণে দুইট যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে যাওয়ায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। রবিবার হিমাচল প্রদেশের উরলা গ্রামে এই ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এই ভূমিধস হয়। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ভারতে ভূমিধসে বাস খাদে পড়ে নিহত ৪৫

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের কারণে সেখানে দুইটি গাড়ি ও একটি মোটরবাইকও আটকা পড়ে। উদ্ধারকর্মীরা পাথর ও মাটি সরিয়ে নিহতদের উদ্ধার করার চেষ্টা করছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অশোক শর্মা বলেন, বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। একটি বাস ১৫ মিটার কাদার নিচে চলে গেছে। হিমালয়ের পাদদেশে বৃষ্টির কারণে অনেকগুলো বাড়িও তলিয়ে গেছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে শোক প্রকাশ করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘মান্দি জেলায় নিহতদের জন্য আমি শোকাহত। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

বৃষ্টির সময় এই অঞ্চলে প্রায়ই ভূমিধস ঘটে থাকে। 

/এমএইচ

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম