ট্রাম্প প্রশাসনের নতুন মিডিয়া প্রধান হোপ হিকস

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ২৩:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১০:৩১

হোপ হিকস ট্রাম্প প্রশাসনের নতুন মিডিয়া প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৮ বছরের হোপ হিকস। বুধবার হোয়াইট হাউসের অন্তর্বর্তী যোগাযোগ পরিচালক পদে তার নিয়োগ চূড়ান্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নির্বাচনকালীন এ প্রেস সচিব বর্তমানে হোয়াইট হাউসের কমিউনিকেশন্স অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি একইসঙ্গে উভয় দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, যথোপযুক্ত সময়ে একজন স্থায়ী যোগাযোগ পরিচালক নিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে।

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার অন্যতম সমর্থক হোপ হিকস। ২০১৬ সালের জুনে তিনি দাবি করেন, ট্রাম্প শুধু চরম সন্ত্রাসবাদে আক্রান্ত দেশগুলো থেকে আসা মুসলিমদেরই নিষিদ্ধ করতে চান, সব দেশের মুসলিমদের নয়।

হোপ হিকস-এর পূর্বসূরি অ্যান্থনি স্কারামুচি হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে পদচ্যুত হয়েছিলেন। ৩১ জুলাই কর্তৃপক্ষ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এখন হোপ হিকস কতদিন এ দায়িত্ব পালন করতে পারেন সেটাই দেখার বিষয়। সূত্র: সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম