রাশিয়ায় ছুরি হামলায় আহত ৭

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৫৪

রাশিয়ায় ছুরি হামলায় আহত ৭ রাশিয়ার সিপরিত শহরে শনিবার স্থানীয় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে সাত পথচারী আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতের শিকার ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে এ হামলা চালানো হয়। পুলিশের ধারণা, হামলাকারী মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল।

হামলার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে অনুসন্ধান চালাতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে। হামলা চালানোর সময়ে তার মানসিক অবস্থা কেমন ছিল; সে সম্পর্কে পর্যালোচনা করা হচ্ছে।

তদন্ত কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এটা সম্ভাব্য সন্ত্রাসী হামলা কিনা- সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। তার ভাষায়, এটি একটি ‘হত্যাচেষ্টা’।

হামলার পর কর্তৃপক্ষ প্রথমে আটজন আহত হওয়ার কথা বললেও পরে জানানো হয়, আহতের প্রকৃত সংখ্যা সাত। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম