নাইটক্লাবে নারীকে মারধর, দক্ষিণ আফ্রিকান মন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ২০:৩৬আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:৪৩

মাদুজি মানানা নাইটক্লাবে এক নারীকে মারধরের ঘটনায় সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকার একজন উপমন্ত্রী পদত্যাগ করেছেন। মাদুজি মানানা নামের ওই ব্যক্তি এতোদিন দেশটির উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে তার  পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

চলতি মাসের গোড়ার দিকে একটি নাইটক্লাবে একজন নারীকে মন্ত্রীর মারধরের ফুটেজ ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে নাগরিক সমাজ এবং  বিরোধী দলগুলো এ ঘটনায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়।

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ওই ঘটনায় চলতি সপ্তাহে আদালতে হাজির হলে তাকে ৩৮০ ডলার জরিমানা করে জামিন দেন বিচারক।

পদত্যাগী মন্ত্রী মাদুজি মানানা বলেন, আমি নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে আইনি প্রক্রিয়ার ওপরই বেশি জোর দিতে চাই। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম