কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা আফ্রিকার দেশ চাদ-এর

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১২:৩৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১২:৩৭
image

সৌদি নেতৃত্বাধীন চার দেশের ধারাবাহিকতায় এবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতি থেকে এ কথা জানা গেছে। ওই বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সে দেশের সরকার।
কাতার দূতাবাস

মুসলিম দেশগুলোর ওপর তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের ব্যাপক প্রভাব থাকায় ধারনা করা হচ্ছিল আরো বহু দেশ কাতার বিরোধী পদক্ষেপে যোগ দেবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দুই মাস পর একই পদক্ষেপ নিল চাদ।

কাতারের রাজধানী দোহা থেকে নিজেদের সব কূটনীতিককে প্রত্যাহার করে নিচ্ছে চাদ। পাশাপাশি কাতারকে চাদ থেকে তার সব কূটনীতিককে ফেরত নিতে ১০ দিনের সময় বেধে দেয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু নিউজ এজেন্সি চাদ সরকারের বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, 'কাতারকে চাদ ও তার আশপাশের দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সব রকম তৎপরতা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।'
উল্লেখ্য, ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর  কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে।  যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। 

/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম