কাশ্মিরে ‘জঙ্গি ভেবে’ নিরস্ত্র শিক্ষার্থীকে হত্যা করলো ভারতীয় বাহিনী

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ২০:০৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:১৪
image

ভারত অধিকৃত কাশ্মিরে ‘জঙ্গি ভেবে’ ১৯ বছর বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২২ আগস্ট) হাফরাদার জঙ্গল এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত তরুণের নাম শহীদ বশির মীর। তিনি হান্ডওয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের স্বজনদের কান্না
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার বশির মীর নিহত হওয়ার পর সেনাবাহিনী দাবি করে, বন্দুকযুদ্ধে এক জঙ্গি নিহত হয়েছে। তবে স্থানীয়দের দাবি, বশির মীর জঙ্গি নন, তিনি শিক্ষার্থী। দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। কাশ্মির পুলিশের প্রধান মুনির খানও সাংবাদিকদের জানিয়েছেন, বশির মীর বেসামরিক নাগরিক, তার কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। মুনির খান বলেন, ‘কিভাবে তিনি নিহত হলেন সেটা তদন্তের বিষয়।’

বশির মীরের পরিবার আল জাজিরাকে জানায়, সোমবার সেনাদের একটি দল এসে বশিরকে তুলে নিয়ে যায় এবং তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন। বশির মীরের বাবা আহমদ মীর বলেন, ‘ওইদিনের পর থেকে তাকে আমরা আর দেখিনি। সব জায়গায়, জঙ্গলে, প্রত্যেক গ্রামে তাকে আমি খুঁজেছি কিন্তু পাইনি। একদিন আমি পুলিশ স্টেশন থেকে একটি মরদেহ শনাক্ত করার জন্য টেলিফোন পেলাম। গিয়ে দেখলাম আমার ছেলের দেহ ছিন্ন ভিন্ন হয়ে আছে, তার চেহারা বিকৃত হয়ে পড়েছে।’

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় কাশ্মিরের উত্তরাঞ্চলের কলেজ ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছে সরকার।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম