রাশিয়ার দক্ষিণাঞ্চলে সাগরে একটি বাস পড়ে যাওয়ায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ে বরাতে শুক্রবার এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসে ক্রিমিয়ার নিকটবর্তী কৃষ্ণ সাগর উপকূলে তেল নিয়ে কাজ করা এক প্রতিষ্ঠানের কর্মীরা ছিলো। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর পানি থেকে ক্রেনের সাহায্যে বাসটি তোলা হয়েছে বলে জানা যায়।








