কাশ্মিরে বিদ্রোহী হামলায় আট পুলিশসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ২৩:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১০:৫৮

কাশ্মিরে বিদ্রোহী হামলায় আট পুলিশসহ নিহত ১০ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধাদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুলিশ কর্মকর্তা ও দুজন কাশ্মিরের স্বাধীনতাকামী বিদ্রোহী। শনিবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা অঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জৈইশ-ই-মোহাম্মদ।

চলতি বছরের মধ্যে সরকারি বাহিনী ও প্রতিষ্ঠানে স্বাধীনতাকামীদের এটিই সবচেয়ে বড় হামলা। এতে নিহত পুলিশ সদস্যদের যোদ্ধার পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘাঁটিতে প্রবেশকারী ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহতের খবর নিশ্চিত করেছেন জম্মু-কাশ্মিরের পুলিশ প্রধান এসপি ভাইদ। রয়টার্সকে তিনি জানান, ওই ফাঁড়িতে এখনও পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেএস সাঁধু জানান, পুলিশ ও সেনাবাহিনী ফাঁড়ির আবাসিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে দিয়েছে।

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে হামলায় ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর শনিবারের হামলাটিই সবচেয়ে বড় হামলা। চলতি বছর ভারতের নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়ে ৭ কমান্ডারসহ ১৩৪ যোদ্ধাকে হত্যা করেছে। গত দুই মাসের মধ্যেই অধিকাংশ যোদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৬ সালে ১৫০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছিল। সূত্র: রয়টার্স।

/এএ/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম