ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস, প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ০৪:৩০আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০৪:৪০

ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস, প্রাণহানি ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস। সেখানে অর্ধশত বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে সৃষ্ট এ বন্যায় এমন আকার ধারণ করেছে যে, উপদ্রুত এলাকায় উদ্ধারকারী টিম পাঠানোও হুমকির মধ্যে পড়েছে।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র টেক্সাসের উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হার্ভি। এ সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতে জনজীবন স্থবির হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় লোকজনের পোস্ট করা ছবিতে বিধ্বস্ত ঘরবাড়ি এবং গাছপালা উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

শনিবার এক সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একজনের প্রাণহানির কথা জানান মেয়র চার্লস ওয়াক্স।

টেক্সাসের বাসিন্দা ৫৭ বছরের জোয়েল ভালডেজ। তিনি বলেন, এটা ছিল ভয়ঙ্কর। আমার কাছে মনে হয়েছে, পুরো ঘরটাই যেন নাড়াচাড়া করছে। সূত্র: রয়টার্স।

/এএ/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি