কারাগারে কিভাবে দিন কাটছে রাম রহিমের?

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১০:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১১:৩৫
image

২০০২ সালের ধর্ষণ মামলায় সিবিআই কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে রোহটাকে সুনারিয়া জেলের ‌একটি নির্জন সেলে রাখা হয়েছে। কারাবন্দি হিসেবে তার পরিচিতি নম্বর ১৯৯৭। ভারতে যে ৩৬ জন ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, রাম রহিম তাদের মধ্যে একজন। কিন্তু ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণার অপেক্ষায় থাকা ‘বিলাসী’ এ ধর্মগুরু কারাগারে কেমন দিনকাল কাটাচ্ছেন তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। এরইমধ্যে অভিযোগ উঠেছে কারাগারে ভিআইপি’র মতো থাকছেন রাম রহিম। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ।

ধর্মগুরু রাম রহিম
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন জানায়, রায় ঘোষণার পর একটি বিশেষ হেলিকপ্টারে করে পাঁচকুলা থেকে রোহটাকে পুলিশ কর্মকর্তাদের একটি রেস্ট হাউসের দিকে রওনা করেন রাম রহিম। সঙ্গে তার পালিতা কন্যা হানিপ্রিতও ছিলেন। ‘গুরুর’ সঙ্গে ব্যাগ ও স্যুটকেস নিয়ে আসারও অনুমতি দেওয়া হয়। কারা কর্মকর্তাদের দাবি, দুপুর সাড়ে তিনটার দিকে রাম রহিম সুনারিয়া জেলে পৌঁছান এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর পরই তাকে সেলে পাঠিয়ে দেওয়া হয়। কারা পুলিশের মহাপরিচালক কেপি সিং শনিবার জানান, রাম রহিম অন্য সাধারণ কারাবন্দিদের মতো মেঝেতে ঘুমিয়েছেন। জেল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন জানিয়েছে, নিদ্রাহীন রাত কেটেছে বিতর্কিত এ গুরুর। রাতে একটি রুটি ও এক গ্লাস দুধ খেয়েছেন তিনি।   

শুক্রবার (২৫ আগস্ট) এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হরিয়ানা ও আশেপাশের এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হরিয়ানা ডিজিপি জানান, সহিংসতায় ৩৬ ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে ২৬৯ জন।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম