আদালত নয়, জেলে ঘোষণা করা হবে রাম রহিমের সাজা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৪:৩০আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৪:৪০
image

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে সোমবার (২৮ আগস্ট) আদালতে হাজির করা হবে না, বরং তার বিরুদ্ধে সাজা ঘোষণার জন্য বিচারপতিরাই রোহটাকের জেলে যাবেন। শনিবার (২৬ আগস্ট) পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিং ও তার দুই সহকারীকে আকাশপথে রোহটাক নিয়ে যেতে হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছেন।

রাম রহিম
শুক্রবার ১৫ বছরের পুরনো এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি জগদীপ। ২০০২ সালে নিজ আশ্রমে দুই নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার পর একটি সরকারি হেলিকপ্টারে করে ধর্মগুরুকে রোহটাকে নিয়ে যাওয়া হয়। রোহটাক থেকে ১০ কিলোমিটার দূরে সুনারিয়ার ডিস্ট্রিক্ট জেলের একটি বিশেষ সেলে এখন তাকে রাখা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জেল কর্তৃপক্ষকে সাজা ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক নির্দেশিকায় বলা হয়েছে, বিচারপতি ও দু পক্ষের আইনজীবীরা যাতে জেলের মধ্যেই আদালতের মতো সুযোগ-সুবিধা পান, তার ব্যবস্থা করতে হবে। বিচারপতি জগদীপ ও তার দুই সহকারীকে আকাশপথে জেলে নিয়ে যাওয়া এবং তাদের নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাছাড়া সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রায় ঘোষণার পর জগদীপকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়ার জন্য হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

এদিকে, সাজা ঘোষণার পর যাতে নতুন করে সহিংসতা না ছড়ায় তা নিশ্চিত করতে রোহটাকে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। যে সড়কগুলো সানোরিয়ার জেলের দিকে গেছে সেগুলোকে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আর জেলটির চারপাশে অবস্থান নিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং হরিয়ানা পুলিশের সদস্যরা। ২৮ টি আধা সামরিক কোম্পানি শহরটিতে অবস্থান নেবে। জ্যেষ্ঠ এক পুলিশ সদস্যের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই এলাকায় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ আগস্ট) এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হরিয়ানা ও আশেপাশের এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হরিয়ানা ডিজিপি জানান, ধর্মগুরুর বিক্ষুব্ধ ভক্তরা তাণ্ডব চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওইদিনের সহিংসতায় ৩৬ ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে ২৬৯ জন। 

 

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম