বার্সেলোনায় ৫ লাখ মানুষের অংশগ্রহণে সহিংসতার বিরুদ্ধে পদযাত্রা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৭:২১আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:২৭

বার্সেলোনায় ৫ লাখ মানুষের অংশগ্রহণে সহিংসতার বিরুদ্ধে পদযাত্রা স্পেনের বার্সেলোনায় ৫ লাখ মানুষের অংশগ্রহণে সহিংসতার বিরুদ্ধে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এ পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা সব ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজপথে লাখো জনতা স্লোগান তোলেন, আমরা ভীত নই।

জরুরি বিভাগের কর্মী, পুলিশ, ট্যাক্সি চালকসহ বার্সেলোনার সর্বস্তরের মানুষ এই পদযাত্রায় অংশ নেন। নজিরবিহীনভাবে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ-ও এতে শামিল হন। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়-সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাদের বিশাল ব্যানারে কালো হরফে লেখা ছিল ‘আমি ভীত নই।’

চলতি বছরের ১৭ আগস্ট বার্সেলোনার লাস রামব্লাস শহরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এই পদযাত্রার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে দেশটির কর্তৃপক্ষ জনগণের ঐক্যের শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছে।

বার্সেলোনায় সম্প্রতি আলাদা দুটি সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১২০ জন। তাদের মধ্যে ২২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তদন্তে দেখা গেছে, আরও বড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি