জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৭, ০৭:৪২আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১১:০৩
image

জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপানের আকাশ দিয়ে উড়ে গিয়ে সাগরে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি গুলি করে নামানোর কোনো চেষ্টা জাপান করেনি। তবে দেশটিতে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয়েছে এবং একে হুমকি বলে অভিহিত করেছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

বিগত কয়েকমাসে বেশ কয়েকটি পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু জাপানের উপর দিয়ে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিরল ঘটনা। সর্বশেষ শুক্র ও শনিবার নিজেদের পূর্ব উপকূলে তিনটি স্বল্প পাল্লার মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে মঙ্গলবার ভোরে পূর্বদিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়েছে। তারা জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।

জাপানি টেলিভিশন এনএইচকে জানায়, এই মিসাইলে কোনওরকম ক্ষতি হয়নি জাপানের। তবে প্রধানমন্ত্রী আবে একে ‘গর্হিত কাজ’ এবং ‘মারাত্মক ও বিপর্যয়কর হুমকি' হিসেবে বর্ণনা করেছেন। এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার মারাত্মক ক্ষতি হবে উল্লেখ করে তিনি বলেন, জাপানের জনগণের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে তার সরকার সম্ভাব্য সবকিছু করবে।

এর আগে জাপানের আকাশ দিয়ে ১৯৯৮ ও ২০০৯ সালে দুইবার ক্ষেপণাস্ত্র উড়িয়েছিল উত্তর কোরিয়া। অবশ্য দু’বারই দেশটি দাবি করে, এগুলো সামরিক কাজে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র নয় বরং এগুলো ছিল আকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর লক্ষ্যে রকেট পরীক্ষা। 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক