কারাগারে রাম রহিমের দৈনিক আয় ৪০ টাকা

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৩
image

দুটি ধর্ষণ মামলায় ১০ বছর করে ২০ বছরের সাজা ঘোষণার পর রোহতকের সুনারিয়া জেলে চার দিন কাটিয়ে দিয়েছেন ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং। অতীতে রকস্টার ‘বাবা’কে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিত হরিয়ানা সরকার। আর সাজা ঘোষণার পর থেকে এখন তার পরিচয় কয়েদি নম্বর ৮৬৪৭। জেল সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এখনও নিজের নতুন ‘পরিচয়’ মন থেকে মেনে নিতে পারেননি রাম রহিম। কেবল, জেলে থাকাই নয়, মালির কাজ করে দিন কাটছে ধর্ষক ‘বাবা’ র। একসময় বিলাসী জীবন যাপনকারী এ স্বঘোষিত ধর্মগুরুর দৈনিক আয় এখন ৪০ টা

রাম রহিম (প্রতীকী ছবি)

অভিযোগ উঠেছিল, জেলেও বিশেষ সুবিধা পাচ্ছেন গুরমিত। তার জন্য নাকি থাকছে এক জন সহায়কও। কিন্তু প্রথম থেকেই সে সব কথা উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। জানানো হয়েছিল, অন্য কয়েদিদের সঙ্গে মেঝেতেই রাত কাটছে তার। এ প্রসঙ্গে ডি জি (কারা) কে পি সিংহ বলেন, ‘‘রাম রহিমের সেলের নিরাপত্তায় রয়েছেন ৪ জন রক্ষী। কোনও বিশেষ সুবিধা তাকে দেওয়া হচ্ছে না। মেঝেতেই শুতে হচ্ছে। অন্য কয়েদিদের মতোই সাধারণ খাবার দেওয়া হচ্ছে তাকে।”

নিউজ ১৮-এর খবর অনুযায়ী, জেলে একটি ফর্ম দেওয়া হয় রাম রহিমকে। জানতে চাওয়া হয়েছিল, কী কাজ করতে চায় সে৷ আনন্দবাজার জানায়, জেলে কায়িক শ্রম করতে হচ্ছে ‘বাবা’-কে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করতে হচ্ছে। এ কাজের বিকল্প হিসেবে তাকে অপশন অন্য বন্দিদের খাটিয়া বা চেয়ার বুনতে বলা হয়েছিল। পছন্দ না হলে বাগান পরিচর্যা বা জেলের বেকারিতে বিস্কুট তৈরির কাজ করতে হবে। কারখানায় কাজ করতে রাজি হননি গুরমিত। ইচ্ছা প্রকাশ করেন জেলের বাগানে কাজ করার। সেই মতো আপাতত জেলের বাগানেই কাজ করছেন গুরমিত রাম রহিম। জেলের নিয়ম অনুযায়ী, কাজ করার জন্য প্রত্যেক দিন তাকে ৪০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

সুনারিয়া জেলে রয়েছে আট জন গ্যাংস্টার আর পঞ্চাশ জন দাগী অপরাধী। নিরাপত্তার জন্য পৃথক একটি সেলে রাখা হয়েছে ‘বাবা’কে। খাবারও মাপা। পাউরুটি আর চায়ে সারতে হবে সকালের নাস্তা। দুপুরে বরাদ্দ পাঁচটা রুটি আর ডাল। সন্ধ্যায় চা আর রাতে রুটি-সবজি। সারা দিনে বরাদ্দ আড়াইশো গ্রাম দুধ।

জেলে বাবাকে ছাড়তে হয়েছে তার পছন্দের পোশাক। কয়েদিদের পোশাক। 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম