বাবার পথকেই সঙ্গী করেছিলেন খুন হওয়া সাংবাদিক গৌরী

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৪৮
image

কর্নাটক রাজ্যের সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন খুন হওয়া ভারতীয় সা্ংবাদিক গৌরী লঙ্কেশ-এর বাবা পি লঙ্কেশ। ভারতীয় সংবামাধ্যম ওয়ান ইন্ডিয়া বলছে, সত্য প্রকাশে নির্ভীক হওয়ার কারণেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। গৌরী পি লঙ্কেশ-এর বড় মেয়ে ছিলেন। বাবার পথেই হেঁটেছেন তিনি। সাংবাদিকতাকে স্থাপন করতে চেয়েছেন সত্য প্রতিষ্ঠার লড়াইয়ের ময়দানে।

গৌরি লঙ্কেশ

মঙ্গলবার রাতে ব্যাঙ্গালোরে নিজ বাড়ির সামনেই হত্যাকাণ্ডের শিকার হন গৌরী। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাতে বাইরে থেকে সদর দরজা পেরিয়ে বাড়িতে ঢুকতেই বেশ কয়েকটি গুলি চালানো হয় গৌরিকে লক্ষ্য করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। 
মৃত্যুর আগে বহুবার হিন্দুত্ববাদীদের কড়া চোখ রাঙানির সামনে পড়তে হয়েছে গৌরী লঙ্কেশকে। তাকে হিন্দু বিরোধী বলেও কেউ কেউ অ্যাখ্যা দিয়েছিল। বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশীর বিরুদ্ধে লেখা লিখে মানহানির মামলায় অভিযুক্ত হয়ে এরইমধ্যে ছয় মাস জেলও খেটেছেন তিনি। হত্যাকাণ্ডের শিকার গৌরি জামিনে মুক্ত ছিলেন। মানহানির সেই মামলায় আইনজীবী ছিলেন বিটি ভেঙ্কটেশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে তিনি গৌরী সম্পর্কে বলেছেন, ‘ তিনি এমন সাংবাদিক ছিলেন না যিনি ঘটনাকে কেবল প্রতিবেদন আকারে হাজির করেন। তিনি ঘটনার পেছনের কারণ খুঁজতেন। এমনকী যারা কারণগুলোর জন্য দায়ী, তা্দেরও খুঁজতেন।এটাই ছিল গৌরীর বিশেষত্ব।’

ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, একাধারে কবি-নাট্যকার-নির্মাতা এবং সাংবাদিক বাবা পি লঙ্কেশের মতোই বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন গৌরী। ধর্মীয় শান্তিস্থাপনের জন্য কাজ করত এমন কিছু সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তার প্রকাশ করা ট্যাবলয়েড 'লঙ্কেশ পত্রিকা'-র লেখাপত্তর নিয়ে বিস্তর বিতর্কও ছিল। গৌরী মৃত্যুকালে রেখে গেছেন মা, বোন এবং ভাইকে। ইন্দ্রজিথ নামে এই ভাই শুধু সিনেমা পরিচালনা করেনই না সেইসঙ্গে বোনের সঙ্গে 'লঙ্কেশ পত্রিকা'-র দেখভালও করতেন। ২০১৫ সালে ঠিক এভাবেই নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন বুদ্ধিজীবী এমএম কালবর্গী। ৭৭ বছরের এই মুক্তমনা চিন্তাবিদকেও গুলি করে হত্যা করা হয়েছিল। 

/বিএ./
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম