নীরবতা ভাঙলেন সু চি

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০০
image

অবশেষে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙেছেন মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। দাবি করেছেন, তার সরকার রাখাইন রাজ্যের সকল রোহিঙ্গাকে রক্ষা করছে। সু চি’র দাবি, রাখাইনের সহিংসতা নিয়ে ভুল খবর ছড়ানো হচ্ছে; এসব অপপ্রচার সন্ত্রাসীদের স্বার্থেই চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তু্রস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে সু চি এইসব মন্তব্য করেন বলে তার দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

অং সান সু চি
সরকারি বিবৃতিতে বলা হয়, সু চি এরদোয়ানকে বলেছেন, তার সরকার ‘এরমধ্যেই রাখাইন রাজ্যের সকল মানুষকে যতটা সম্ভব সর্বোত্তম উপায়ে রক্ষা করা শুরু করেছে’। ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, রাখাইনে সংঘাত সম্পর্কিত যেসব ছবি প্রচার করা হচ্ছে সেসব ভুয়া এবং সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে যার মূল উদ্দেশ্য সন্ত্রাসীদের স্বার্থ সংরক্ষণ করা।

রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনেক ভুল ছবির ছড়াছড়ি হচ্ছে দাবি করে বিবৃতিতে বলা হয়, এর মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে।

গত মাস থেকে আবারও মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু করে। ২৪ আগস্ট ‘রোহিঙ্গা বিদ্রোহীরা’ ২৪টি পুলিশ পোস্টে হামলা চালানোর পর অভিযান জোরালো হয়। মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভিযান শুরুর পর থেকে উত্তর-পশ্চিম রাখাইন রাজ্যে ৪শ জন নিহত হয়েছে। মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের সেনাবাহিনী নিহত ৪শ জনের মধ্যে ৩৭০ জনকে সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। এর আগে গত বছরের অক্টোবরে সংঘটিত সামরিক অভিযানের সময়ে জাতিসংঘের তরফ থেকে মিয়ানমারের তীব্র নিন্দা জানানো হয়। সেখানকার পরিস্থিতিকে তারা আখ্যা দেয় 'জাতিগত নিধনযজ্ঞ' হিসেবে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তুলেছিল। আর রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় ৪০০ জন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাখাইন-পরিস্থিতিকে মানবিক বিপর্যয়ের ভয়াবহতা বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। শান্তিতে নোবেলজয়ী সু চি এই ইস্যুটির সমাধান করতে না পারায় বিশ্বব্যাপী অনেক সমালোচিত হয়ে আসছেন। রাখাইন রাজ্যের নতুন পরিস্থিতি নিয়ে নীরব ভূমিকা পালন করছিলেন তিনি। অবশেষে এরদোয়ানের সঙ্গে টেলিফোন আলাপে প্রতিক্রিয়া জানালেন সু চি।

 

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম