রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক তৎপরতায় নেমেছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:২২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৫
image

 

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস ঠেকাতে ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে মিয়ানমার। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুনের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

বিপন্ন রোহিঙ্গা জীবন

সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে রাখাইন রাজ্যে সেনা মোতায়েন শুরুর কয়েকদিনের মাথায় ২৪ আগস্ট ২৪টি পুলিশ চেকপোস্টে ‘বিদ্রোহী রোহিঙ্গা'দের  সমন্বিত হামলা এবং রাতভর সংঘর্ষে বিদ্রোহী-পুলিশ-সেনাসদস্য মিলে অন্তত ১০৪ জন নিহত হয়েছে বলে জানায় সেনাসূত্র। হামলার পর থেকে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার হয়। আর অভিযান জোরদারের পর বাংলাদেশের সীমান্তে জোরালো হয় রোহিঙ্গা-স্রোত।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ সহিংসতা ‘মানবিক বিপর্যয় সৃষ্টি করবে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মিয়ানমারের এই জাতিগত নিধন আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন রাজধানী নাইপিদুতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে কোনো প্রস্তাব পাসের চেষ্টা হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া যাতে এটি আটকে দেয় সেজন্য তারা কাজ করছেন।

নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন রয়টার্সকে বলেন, ‘নিরাপত্তা পরিষদে বিষয়টি যাতে না ওঠে সেজন্য আমরা বন্ধুভাবাপন্ন কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি। চীন আমাদের বন্ধু এবং রাশিয়ার সঙ্গেও আমাদের একই ধরনের বন্ধুভাবাপন্ন সম্পর্ক রয়েছে। তাই ইস্যুটির সামনে না যাওয়াটা অসম্ভব নয়।’

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম