সিরিয়ার ‘রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানায়’ ইসরায়েলি বিমান হামলা

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯
image

দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সিরিয়া। ওই হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিভিন্ন আরব মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার কারণে সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আরব মিডিয়ার খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি যুদ্ধবিমান
সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমান মাসিয়াফের কাছের একটি এলাকা লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। সিরিয়ায় অস্ত্র উৎপাদনের এলাকায় ইসরায়েল এর আগেও চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। তবে এইবারের হামলা নিয়ে দেশটি এখনও কোনও মন্তব্য করেনি। গত এপ্রিলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলার নেপথ্যে সিরিয়ার সরকারের হাত রয়েছে বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করার একদিন পরই ইসরায়েলের যুদ্ধবিমান থেকে এ হামলা হলো। এপ্রিলে খান শেইখোনে সংঘটিত ওই রাসায়নিক হামলায় ৮৩ জন নিহত হয়।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম