বাংলাদেশের প্রবেশ পথে রোহিঙ্গা শিশুর জন্ম

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০২
image

‘আমি জীবন রক্ষার জন্য দিগ্বিদিক ছুটতে থাকি। আমার অনাগত সন্তানকে রক্ষার জন্য আমি প্রাণপন ছুটতে শুরু করি। মাথায় কিছু ছিল না তখন। সবই কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো। ভয়ের তীব্রতায় আমি কেবল ছুটছিলাম।’ এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিস্ফোরণ আর আগুনে জ্বলতে থাকা রাখাইন থেকে বাংলাদেশে আসা হামিদা।

বাংলাদেশের প্রবেশ পথে রোহিঙ্গা শিশুর জন্ম

রাখাইনের নিজ গ্রামে হঠাৎই একদিন গুলির শব্দ শুনে চমকে ওঠেন গর্ভবতী হামিদা। কয়েক মুহূর্তের ব্যবধানে দেখেন, জ্বলছে তার গ্রাম। আর কিছু ভাবতে পারেন না। সবকিছু তার শূন্য শূন্য লাগতে থাকে। নিজের জীবন নয় কেবল, তার ভেতরে ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় থাকা অনাগত আরেক ভাগ্যহারার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন।

হামিদার সঙ্গে তার স্বামীও পালিয়ে আসছিলেন বাংলাদেশে। আসছিলেন বোন-সহ অন্যান্য পরিজন। তবে পৃথিবীর আদিমতম প্রাকৃতিক যন্ত্রণায় কাতর ছিলেন এই পূর্ণকালীন গর্ভবতী। বেঁচে থাকার আদি-অকৃত্রিম-চিয়ারত বৈশিষ্ট্য তাকে আগুন আর গুলি থেকে পালিয়ে বাঁচতে বাধ্য করেছিল ঠিকই, তবে কোনওভাবেই প্রসব বেদনার প্রাকৃতিক যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার সুযোগ ছিল না। ‘এ ব্যাথার কথা বলে বোঝানো যাবে না। কোনও ডাক্তার নেই, কোনও ওষুধ নেই। তীব্র ব্যথা...’ এভাবেই পরিস্থিতির বর্ণনা হাজির করেন তিনি।

প্রভাবশালী সংবাদমাধ্যম টেলিগ্রাফ হামিদার গর্ভে থাকা সেই অনাগতের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছে। জানিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে, পথের মধ্যেই আরেকজন রাষ্ট্রহীন-নাগরিকতাহীন, আশা-স্বপ্ন-ভবিষ্যতহীন আরেক মানব শিশুর জন্ম দিয়েছেন হামিদা।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম