মিয়ানমারে সহিংসতা বন্ধে অ্যামনেস্টির অনলাইন পিটিশন

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১২

মিয়ানমারে সহিংসতা বন্ধে অ্যামনেস্টির অনলাইন পিটিশন মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে একটি অনলাইন পিটিশন খুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ‘হেল্প স্টপ দ্য ভায়েলেন্স ইন মিয়ানমার নাউ’ শীর্ষক এ পিটিশনে বলা হয়েছে, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেড় লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছেন।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা হত্যাকাণ্ড সম্পর্কিত প্রতিবেদনের বন্যা বইছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে একাধিক স্থানে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়ার চিত্র পাওয়া গেছে।

জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মাছ ধরার নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছেন। এদের মধ্যে শিশু এবং গুরুতর আহত ব্যক্তিরাও রয়েছেন।

সব শরণার্থীরাই এটা নিশ্চিত করেছেন যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে রোহিঙ্গাদের ওপর এসব হামলা চালাচ্ছে।

আশঙ্কা করা হচ্ছে, রাখাইন রাজ্যের পাহাড়-পর্বতে অসহায় অবস্থায় অবরুদ্ধ দিনযাপন করছেন কয়েক হাজার মানুষ। তারা মৌলিক সাহায্য থেকে বঞ্চিত। কারণ বেসরকারি সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গা নির্যাতন এটাই প্রথম নয়। গতবছরও দেশটিতে রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর নির্যাতন, ধর্ষণ, গ্রেফতার ও গুমের মতো ঘটনা ঘটেছে। লোকজনের ঘরবাড়ি ও সহায় সম্পদ তছনছ করে দেওয়া হয়েছে। মিয়ানমার সামরিক এবং নিরাপত্তা বাহিনীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে এমন সহিংসতা চালাতে দেওয়া যায় না।

অ্যামনেস্টির পক্ষ থেকে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইংয়ের কাছে কয়েকটি দাবি জানিয়েছে সংস্থাটি। দাবিগুলো হচ্ছে চলমান সহিংস সামরিক অভিযান এবং মানবাধিকার লঙ্ঘন দ্রুত বন্ধ করতে হবে। রাখাইন রাজ্যে জাতিসংঘ প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিদ্যমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন বন্ধে এই পিটিশনে স্বাক্ষরের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পিটিশনটিতে যারা স্বাক্ষর করছেন তাদের জন্য টুইটারে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইয়াং-এর কাছে সরাসরি নিজেদের অভিমত লেখার একটি অপশন রাখা হয়েছে। এর ফলে যে কেউ চাইলেই তার কাছে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধের আহ্বান জানাতে পারবেন। এর উদ্দেশ্য হচ্ছে পুরো দুনিয়া থেকে রোহিঙ্গা ইস্যুতে যেন মানুষ তার কাছে ব্যাপকভাবে আহ্বান জানানোর মাধ্যমে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে পারেন।

পিটিশনটির লিংক নিচে দেওয়া হলো:
https://www.amnesty.org/en/get-involved/take-action/help-stop-the-violence-in-myanmar/?utm_source=FBPAGE-IS&utm_medium=social&utm_content=1063729070&utm_campaign=I%20Welcome

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম