রোহিঙ্গারা পরিকল্পিত নৃশংসতার শিকার হচ্ছেন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৪

নাজিব রাজাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ মিয়ানমারে পরিকল্পিত নৃশংসতার শিকার হচ্ছেন। এই দুঃসময়ে তাদের জন্য সম্ভব সবকিছু করবে মালয়েশিয়া। ৯ সেপ্টেম্বর শনিবার সামরিক বিমানে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১২ টন ত্রাণ পাঠানোর পর তিনি এ মন্তব্য করেন। এরইমধ্যে এসব ত্রাণ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে।

নাজিব রাজাক বলেন, মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্যের শিকার হচ্ছেন। পরিকল্পিতভাবে এ মানুষগুলোর ওপর বৈষম্য, নির্যাতন, খুন, ধর্ষণ চালানো হচ্ছে। তাদের প্রতি কোনও দয়ামায়া বা অনুকম্পার স্থান নেই।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা বিস্কুট, চাল এবং সাবানভর্তি দুটি প্লেন পাঠাচ্ছি।

একদিন আগে ৮ সেপ্টেম্বর শুক্রবার মিয়ানমারে চলমান রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে এক বিক্ষোভের আয়োজন করে মালয়েশিয়ার ক্ষমতাসীন দল ইউএমএনও। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। দেশজুড়ে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগের মুখে প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজিব রাজাক বলেন, ‘হ্যাঁ! এই বিষয়টি আমি তার (ট্রাম্প) কাছে তুলে ধরবো।’

তিনি বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মৌলিক অধিকারের প্রতি অবজ্ঞা করা হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত।

এদিকে রোহিঙ্গাদের ওপর চলমান নৃশংসতা বন্ধের দাবি জানিয়ে শুক্রবার মালয়েশিয়ার মিয়ানমার দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন দেশটিতে বসবাসরত প্রায় শখানেক রোহিঙ্গা। একইদিন মালয়েশিয়ার মেরিটাইম সংস্থার প্রধান জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে আগ্রহী কুয়ালা লামপুর। মালয়েশিয়ার কোস্ট গার্ড তাদের ফিরিয়ে দেবে না বরং তাদের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মহাপরিচালক জুলকিফলি আবু বকর বলেন, মিয়ানমার থেকে আরও অনেক রোহিঙ্গা নৌকা নিয়ে আসতে পারে। তাদের জন্য আমাদের দরজা খোলা। তিনি বলেন, ‘আমাদের তাদেরকে প্রয়োজনীয় জিনিস দিয়ে ফিরিয়ে দেওয়া কথা ছিলো। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। আর মানবিক কারণেই আমার এই কাজ করতে পারবো না।’ সূত্র: দ্য স্টার, স্ট্রেইট টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম