রাওয়ালপিন্ডিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৪

রাওয়ালপিন্ডিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার যাত্রীবাহী একটি ভ্যানের পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর গুরুতর দগ্ধ আরও নয়জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এদের পরিচয় শনাক্ত করা হবে।

ডনের খবরে বলা হয়, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আহতদের ইসলামাবাদের মেডিক্যাল সায়েন্স ইনিস্টিটিউট এবং রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে  নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার শিকার ভ্যানটির সিএনজি সিলিন্ডার থেকে আগুন সূত্রপাত হয়। 

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম